বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে ছাত্রদলের বিক্ষোভ!

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

১৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার
বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে শহরের ডিসিব্রিজ এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ডিসিব্রিজ এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

 

এ সময় বক্তারা সারাদেশ আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হয়।
সাধারণ মানুষের উপর অতর্কিত হামলা করা হচ্ছে। এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ দেশের মানুষ।

 

তাই এমন ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তা না হলে আগামীতে জাতীয়তাবাদী দল বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

 

উক্ত সমাবেশ হইতে মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, মাদারীপুর ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, নুর-ই আলম নয়নসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ