সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের মাদারগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ জুলাই বুধবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, বুধবার মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের এ আলোচনা সভার আয়োজন করে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেমন মিয়া, শহীদ পরিবারের সদস্য শরিফ আহমেদ, আহত সিয়াম আহমেদ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, আবু সাঈদ ছিলেন একজন প্রতিবাদী তরুণ, যিনি শিক্ষা, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বর্তমান প্রজন্মকে আবু সাঈদের মত আদর্শিক, সৎ ও সাহসী হতে হবে।

 

নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আবু সাঈদসহ এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ