মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ জুলাই রবিবার শেরপুর জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা,

 

সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসানসহ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু বলেন, জুলাই-আগস্টের শহীদদের নিয়ে যারা বড় বড় কথা বলেন, তাদের কখনো বাস্তবে শহীদদের জন্য কর্মসূচি দিতে দেখি না।

 

ছাত্রদলই একমাত্র সংগঠন, যারা তাদের সম্মানে নিয়মিত দোয়া ও স্মরণসভা আয়োজন করে। সারা দেশে ১৪২ জনের বেশি ছাত্রনেতা শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের রক্তঋণ কখনো ভুলবো না।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ