বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ২৮ পিস ইয়াবাসহ ১ জন নারী গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ জুলাই রবিবার জামালপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

 

১৯ জুলাই শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামালপুর মেডিকেল কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে হ্যাপি(২৮)কে আটক করা হয়। আটক হ্যাপি(২৮) শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে।

 

জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ জানান,আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়৷ এসময় তার কাছে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

 

আটক সেই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মোঃ আতিক জানান, ২৮ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ