বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরগুনার পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ শুক্কুর হোসেনকে (৬০)কে আটক করা হয়।

মাদক কারবারি পরিচয় থেকে জানা যায় তিনি উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক কারবারির সঙ্গে জড়িত ও বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে বলে  জানা যায়।

 

আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেট এবং ব্যাগভর্তি পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ