বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কালকিনিতে আড়িয়াল খা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৩ ড্রেজারের জরিমানা!

মোঃ নাছির উদ্দীন ফকির, কালকিনি উপজেলা প্রতিনিধি, মাদারীপুর

সংবাদটি শেয়ার করুন....

 

মাদারীপুরের কালকিনিতে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।

 

বুধবার (২৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার সিডিখান, লক্ষ্মীপুর ও বাশগাড়ী ৩টি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কালকিনি উপজেলা প্রশাসন,র‍্যাব-০৮ পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কালকিনি উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন। তিনি জানান,”নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

 

পরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তিনটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখবেন উপজেলা প্রশাসন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ