সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৮০ লিটার চুলাই মদসহ ৩ জন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৫ জুলাই শুক্রবার জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চুলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ জুলাই গভীর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটুভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ মোহেব্বুল্লাহ এর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে ৮০ লিটার চুলাই মদসহ আটক করা হয়।

 

আটককৃতরা হলেন হাটুভাঙা এলাকার মৃত রামনাথের ছেলে বলাই,অনিল রবি দাশের স্ত্রী মাধুবী,
ছোনটিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাকিল মিয়া।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ