সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটা ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর গণসংযোগ

শোয়েব তাসিন, পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটায় বৃহস্পতিবার ২৪.০৭.২৫ তারিখে বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী গণসংযোগ করেন। তিনি পাথরঘাটা উপজেলার আবু সাঈদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।

 

পথসভায় তিনি বলেন, “এতো বছর যারা ক্ষমতায় ছিল, তারা কখনো পাথরঘাটার মানুষের কষ্ট বুঝতে পারেনি। আমরা এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই।”

তিনি পাথরঘাটার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময় ও ভ্রাতৃত্বপূর্ণ আলাপচারিতা করেন।

পাথরঘাটার গণসংযোগ শেষে মুফতি কাসেমী চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা এবং বামনা উপজেলা সদরের বিভিন্ন বাজারে গণসংযোগ অব্যাহত রাখেন।

এসময় স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, তরুণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গণসংযোগ জুড়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করা যায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ