সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শোয়েব তাসিন, পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

“নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন” প্রতিপাদ্যে পাথরঘাটায় শনিবার ‎২৬.০৭.২০২৫ তারিখে ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে একটি ব্যতিক্রমী কর্মসূচি আয়োজিত হয়।

 

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিলো ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যক্তি পর্যায়ে উদ্বুদ্ধ করা, সেই সাথে ডেঙ্গু মশার প্রজনন স্থান চিহ্নিত করন ও ধ্বংস করা।


‎ কর্মসূচির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচারাভিযান। ‎পাথঘাটা পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বর ও এর প্রভাব নিয়ে সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে। উক্ত কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে জানানো হয় কীভাবে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মায় এবং এর থেকে বাঁচতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এলছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

এছাড়াও বসতি পরিষ্কার ও পরিচ্ছন্নতা অন্যতম কর্মসূচি
‎ অধিকাংশ বাড়িতে গিয়ে তাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে তাদের উৎসাহিত করা হয় এই আয়োজনের মাধ্যমে।

কর্মসূচির ফলে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন, যেমন বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহার করা।

এই কার্যক্রমে অংশগ্রহণ করে যুব রেডক্রিসেন্ট পাথরঘাটা উপজেলা শাখা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-পাথরঘাটা উপজেলা ইউনিট ,রোভার স্কাউট, অগ্রগামী যুব সংগঠন ও পৌরসভার সহায়তা সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের ইসলাম, বিভাগীয় প্রধান-প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ, যুব রেডক্রিসেন্ট পাথরঘাটা উপজেলা শাখা।

আজকের ‎প্রোগ্রামে আয়োজক হিসেবে সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ লিমন ইসলাম, অফিসার,জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প,ব্রাক পাথরঘাটা,বরগুনা।

 

সর্বোপরি, এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ