সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ জুলাই শনিবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নব্যচর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বিয়ের একদিন আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শাহ আলম (২২) নামে এক যুবক।

 

নিহত শাহ আলম নব্যচর গ্রামের শাহজামালের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল ২৭ জুলাই ছিল তার বিয়ের দিন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নিজ হাতে নিজের বিয়ের যাবতীয় আয়োজনও করেছিলেন শাহ আলম। কিন্তু নতুন জীবনের স্বপ্নপূরণের আগেই ঘনিয়ে আসে নির্মম পরিণতি।

 

আজ ২৬ জুলাই  নিজ ঘরে ফ্যানের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। একইসঙ্গে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ