রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৭ জুলাই রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ নুরুল ইসলাম।

 

২৬ জুলাই শনিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাস্টার, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও মিতালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মজিদ আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান,

 

চরআমখাওয়া ইউপি সদস্য রফিকুল ইসলাম, ও বাবুল আক্তার, সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সানন্দবাড়ী লম্বা পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম, প্রমুখ।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যাপক নুরুল ইসলাম মাদকের ভয়াবহ বিভিন্ন দিক উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণে সকলকে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ