মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৭ জুলাই রবিবার জামালপুরে ৪ হাজার ১০ পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার ৮০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ এই তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালিয়ে শাহরিয়ার আহাম্মেদ শিপু ও সাগর রহমান শাকিলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে শহরের বোষপাড়ার সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে খন্দকার আলী আকবর আজম নামে আরও একজন মাদক কারবারিকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

 

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ