বরগুনা জেলা শহরের খুব কাছে প্রকৃতির মাঝে একখণ্ড অবসর কাটানোর স্থান হলো সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড রিসোর্ট। বর্তমানে ঈদ ও বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে বাড়তি বিনোদন পেতে এখানে ছুটে আসেন অনেকেই।

সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড রিসোর্ট ঘুরে জানা যায়, বরগুনা জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গণের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এটি বরগুনার প্রথম ও একমাত্র বেসরকারি পযর্টন কেন্দ্র।
এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা উপভোগ করছেন বিস্তির্ণ জলমোহনায় ম্যানগ্রোভ বনভূমি যার মধ্যে আছে গোল, হোগল আর নলখাগড়ার বন। হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দার্য উপভোগের পাশাপাশি আছে শিশুদের জন্য দোলনা।
আরও আছে ছবি তুলতে তৈরি করা ফ্রেম, আছে তৈরিকৃত কুমির, কাকরা, বাঘ, হরিণ, জিরাফ ও বক। এখানকার বন-দীঘীতে ফুটে থাকা হরেক রঙের পদ্মর মাঝে নৌকায় ঘুরে বেড়ানোয় মুগ্ধ হন দর্শনার্থীরা।
✒️📖