সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

তত্ত্বাবধায়ক সরকার’ বিষয়ে সিদ্ধান্ত জানাল কমিশন

মোহাম্মদ আহসান হাবিব, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

  1. (তত্ত্বাবধায়ক সরকার) –  পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস তত্ত্বাবধায়ক একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

 

৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার  রাতে কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, র‌্যাঙ্কিং পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধীদল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে।

 

রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।

 

তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।

 

বিএনপিসহ অন্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। এক্ষেত্রে বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করতে চায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ