বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে হাজিপুরে গণ মিছিল

মোছা. পারভীন আক্তার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ,জামালপুর।

সংবাদটি শেয়ার করুন....

দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে হাজিপুরে গণ মিছিল হয়েছে। শুক্রবার রাতে গণ মিছিলের আয়োজন করেন মেষ্টা ইউনিয়ন বিএনপি। গণ মিছিলের প্রধান অতিথি ছিলেন,জেলা মৎস্যজীবীদলের সভাপতি মো.আব্দুল হালিম। মেস্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ মাষ্টারের নেতৃত্ব গণ মিছিলে অংশ নেন,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম,

 

ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মো.শাহিনুর ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক ফারাবী সরকার সম্রাট, ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেসুর রহমানসহ সকর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মিছিলটি হাজিপুর বাজার প্রদক্ষিণ শেষে মেষ্টা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন,জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিম।

এ সময় জেলা মৎস্যজীবীদলের যুগ্ম সাধারন সম্পাদক মো.সাহেব আলী উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ