বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কাদিয়ানিদের চেয়েও নিকৃষ্ট জামায়াত: হেফাজত আমির

মোহাম্মদ আহসান হাবিব, ষ্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল জামায়াতে ইসলামী। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামীর দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি।

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি কমিনিউটি সেন্টারে সোমবার ৪ আগস্ট সন্ধ্যায় ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়েকেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বৃহত্তর ফটিকছড়ির ওলামা শায়েখগণের ব্যানারে এ আয়োজন করা হয়।

মহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াত প্রকৃত ইসলামি দল নয়, তারা ভণ্ড ইসলামি দল। তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না। তারা মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেন, আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না।

 

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে হেফাতজের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ