রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির শোভাযাত্রা

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ আগষ্ট  ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস, বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বর্ষপূর্তি উপলক্ষে সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাকোয়াত মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপি সহ-সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আলা উদ্দিন আল মামুন।

 

পথসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ