মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জুলাই অভ্যুথানের ধারাবাহিকতায় ৬ ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি উপলক্ষে নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের উপর শহর থেকে বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপ শহর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ।

এ সময় অন্যান্যর উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ,যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ,জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহামুদ,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সহ নাটোর জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক বিএনপির নেতৃবৃন্দ ।

 

এসময় বক্তারা বলেন ২০২৪ সালের আগষ্টে দেশে ফ্যাসিষ্ট হাসিনার পতনের ১ বছর পূর্তিতে জেলা বিএনপি বিজয় র্যালি পালন করছে। অন্তবর্তী সরকার দেশে ভোটের ঘোষনার মাধ্যমে বাংলাদেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে এইটাই আশা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ