রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর জেলা বিএনপি বিজয় সমাবেশ ও বিজয় মিছিল করেছে। ৬ আগস্ট, বুধবার বিকেলে শহরের ফৌজদারি মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন, এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

 

 

সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, যদি এই নির্বাচন ব্যাহত হয়, আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ