বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে অনন্তবাড়ীতে অবৈধভাবে নদ থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৭ আগষ্ট জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্দবাড়ী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই মানববন্ধন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম।

এসময় স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি বালুখেকো চক্র পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে রাতদিন ২৪ ঘন্টা বালি উত্তোলন করছে। নদ থেকে বালি উত্তোলণ করায় নদের পাড়ের বসতবাড়ি ও গাছপালা নদের গর্ভে বিলীন হচ্ছে। হুমকীর মূখে পড়েছে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।

 

অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ অসুস্থ্য হয়ে পড়ছেন। অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড দ্রুত বন্ধ না করা হলে বসতবাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোন উপায় নেই তাদের। বারবার প্রশাসনের ধারে ধারে ঘুরেও অবৈধ বালু উত্তোলন বন্ধে কোন সুরাহা পাননি এলাকাবাসী। তাই সরকারের কাছে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড বন্ধের দাবী স্থানীয়দের।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ