বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর   ঘোড়াধাপে হিন্দু সম্প্রদায়ের সাথে  বিএনপির মতবিনিময় সভা

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৮ আগষ্ট শুক্রবার ২০২৫ খ্রিস্টাব্দ  জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হিন্দু সম্প্রদায় (সনাতন ধর্মাবলম্বী) ও অন্যান্য সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছে বিএনপি। আজ শুক্রবার (৮ আগস্ট) ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর আসন থেকে বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুর রশিদ মাষ্টার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।এসময় দলীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ