সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে সরিষাবাড়িতে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কাের হচ্ছে

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৯ আগষ্ট শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজিবদিয়া গ্রামে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। সরকারি কোন বরাদ্দ ছাড়াই গ্রামবাসীরা নিজ খরচে, স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামটির পশ্চিম পাশে অবস্থিত একটি ২০ লিংক মাপের ইউনিয়ন পরিষদের সড়ক, যা মৃত সুলতান মণ্ডলের বাড়ি পর্যন্ত পৌরসভার শেষ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি দিয়ে অন্তত ৫০টি পরিবারের প্রতিদিনের চলাচল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, বর্ষা মৌসুমে এটি কাদাময় হয়ে পড়ে এবং লোকজনের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

এ বিষয়ে এলাকাবাসী জানান, সরকারি সহায়তার জন্য বহুবার আবেদন করেও কোন কার্যকর সাড়া মেলেনি। ফলে আর অপেক্ষা না করে নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। গ্রামের নারী-পুরুষ একত্রে কাজ করছেন। রাস্তার উপর ইটের গুঁড়া (সুরকি) ফেলে ধাপে ধাপে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

 

 

উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন নাগরিক সুমন, শাকিল, কবির, বিপুল, নাসিমা আক্তার, নাজনীন আক্তার, নাহিদা পারভীনসহ আরও অনেকে। তারা জানান, সরকারের দৃষ্টি এখানে আসুক আমরা তা চাই। তবে তার আগেই আমরা নিজেদের চলার পথ নিজেরাই তৈরি করছি।

 

 

রাজিবদিয়া গ্রামটি চারটি প্রশাসনিক সীমানার মাঝখানে অবস্থিত। এর পূর্বে মহাদান ইউনিয়ন, পশ্চিমে সরিষাবাড়ী পৌরসভা, উত্তরে সাতপোয়া ইউনিয়ন। এই কারণেই গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে বলে দাবি স্থানীয়দের। সরকার ও প্রশাসনের কাছে জোড় দাবি জানিয়েছে উক্ত গ্রামের জনগণ রাস্তাটি পাকা করনের জন্য।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ