শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আসলাম (৩০)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ৪ নং ওয়ার্ডের হরিকেষ গ্রামের কবীর আলীর ছেলে।

 

রাজিবপুর থানা সূত্রে জানা যায়, শনিবার ৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদর ইউনিয়নের টাংগালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসলামকে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।

 

থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

 

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটককৃত আসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে ।

 

স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলে মাদক পাচার ও ব্যবসা  হলে যুবসমাজ ক্রমেই মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ