বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

মোঃ আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

মোঃ আমজাদ হোসেন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের সুইচগেট এলাকায় রৌমারী–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় মহাসড়কে চলাচলকারী একটি সন্দেহজনক ঢাকা গামী সিয়াম পরিবহন থামিয়ে তল্লাশি করলে দুই মাদক কারবারীর ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন—রৌমারী উপজেলার ইজলামারী গ্রামের পাপ্পু মিয়ার ছেলে রঞ্জু ইসলাম এবং একই উপজেলার চর শৌলমারী গ্রামের আব্দুল হালিমের ছেলে জাহিদ হাসান। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।

ওসি বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমে আসবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবপুরসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ