মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

প্রচুর পরিমাণ টাকা সহ ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

মোহাম্মদ আহসান হাবিব, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

শনিবার ৯ আগস্ট ২০২৫ খ্রিঃ  দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। এ সময় রিয়াজ উদ্দীনকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীনকেও
আটক করা হয়।

 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে আটক হন।

 

 

ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করেন।
শনিবার দুপুরে সীমান্ত থেকে ৭কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ দীপু মনির ভাগ্নে ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে খবর দেয়।

 

পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে জানান, দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ