বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার জামালপুর শহর শাখার বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ১০ আগস্ট, রবিবার থেকে শুরু হয়েছে। এদিন জামালপুর জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করা হয়।

 

সভাপতিত্ব করেন জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।

 

 

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

 

 

অনুষ্ঠানে মাত্র ২০ টাকা দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফরম সংগ্রহ করেন আব্দুল বারী। অনুষ্ঠানে ১০ জন সদস্য ফরম সংগ্রহ করেন। শহরের ১৪টি ওয়ার্ডে এক হাজার ৪০০ সদস্য ফরম বিতরণ করা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ