বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মুক্তিযোদ্ধা ভাতা ও সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টার লিপ্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আমজাদ হোসেন, রাজিবপুর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের প্রথম স্ত্রী মোছাঃ ছামছুন নাহার ও তার গর্ভের সন্তান আরিফুল ইসলাম (বকুল) গং , দ্বিতীয় স্ত্রী কদভানু ও তার একমাত্র সন্তান রানা মিয়া ( কদম আলী ) কে বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের মুক্তিযোদ্ধা ভাতা সহ সকল সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টার লিপ্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

 

১০ শৈ আগষ্ট রবিবার বিকাল ৫ ঘটিকায় কদভানুর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ কদভানু, ও পুত্র রানা মিয়া ওরফে কদম আলী, এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই মোঃ শফিউর রহমান (শফি),ছোট বোন লুৎফুন নেছা (নুতু)সহ স্থানীয় বাসিন্দারা।

 

সকলেই বলেন কদভানু বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের বিবাহিত স্ত্রী। ১ম স্ত্রী সহ সন্তান এবং দ্বিতীয় স্ত্রী কদভানু ও তার সন্তান রানা মিয়াকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ কদভানু বলেন,আমি আমার ও আমার সন্তান রানা মিয়ার অংশের স্থাবর ও অস্থাবর সম্পদের যাহা পাব তাহা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মিডিয়ার ভাইদের মাধ্যমে তুলে ধরলাম। আমি ও আমার সন্তান রানা মিয়া ১০০% যাহাতে পাই।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের পুত্র মোঃ রানা মিয়া ওরফে কদম আলী বলেন, আপনারা গনমাধ্যম কর্মী ভাই,আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন আমরা যেন ন্যায্য অংশ থেকে বঞ্চিত না হই।

 

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের ছোট ভাই মোঃ শফিউর রহমান শফি বলেন,আমি ও আমার পিতা মরহুম ছলিম উদ্দিন আহমেদ,কদভানুর ও আমার ভাতিজা রানা মিয়ার জমির হিস্যা দিয়েছি। এত দিন পর বীর মুক্তিযোদ্ধার তালিকায় আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের নাম প্রকাশ হওয়ায় ভাইয়ের বড় স্ত্রী শামছুন্নাহার চৌতরালী করে নিয়ে এসেছে ,এর নিন্দা জানাই। এবং সেই সাথে কদভানু সহ রানা মিয়ার বীর মুক্তিযোদ্ধা ভাতা সহ সকল সম্পত্তির ১০০% আইন গত ভাবে প্রাপ্ত হোক।

 

এলাকাবাসী সকলে বলেন কদভানু সহ রানা মিয়া বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুর পর ওয়ারিশী সূত্রে ১০০% সম্পত্তি প্রাপ্ত হোক।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ