বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে জাতীয় যুব দিবস পালিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১২ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার“ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

 

 

জেলা প্রশাসক বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে যুব সমাজ। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার যুবক-যুবতীদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন ও জেলা জামায়াতের শুরা সদস্য জাকারিয়া মো. আব্দুল বাতেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ।

 

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৬ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া ৩৬ জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ