মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার শেরপুরে ৩টি দোকান থেকে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ওই ব্যবসায়ীদের ১২ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

 

 

পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। ওই সময় ৩টি দোকানে প্রায় ৩০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগের ওই ৩টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। ওই সময় শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতের নিরাপত্তা নিশ্চিত করেন।

 

 

শেরপুর জেলা পরিবেশ অধিপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোয়ারপাড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। এসময় হারুন স্টোরে ১৩ কেজি ৯শ গ্রাম পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা, ডালিম ষ্টোরে সাড়ে ৯ কেজি পলিথিন রাখার অপরাধে ৪ হাজার টাকা এবং মোকাদ্দেস স্টোরে ৭ কেজি পলিথিন রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করি। সরকারের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রক্ষায় শেরপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারে জিরো টলারেন্স নীতিতে চলবো আমরা।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ