বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জ উপজেলা জামায়াতের রুকুন সম্মেলন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ আগষ্ট শুক্রবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা পৌর সভার কোহিনুর আদর্শ দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহ, রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী।

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী ও জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।

 

 

পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ।

 

রুকন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার লক্ষ্যে দিক নির্দেশনা দেওয়া হয়। জনগণের মন জয় করতে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সম্মেলনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির গুরুত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ