বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাত আটক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ আগস্ট শনিবার জামালপুর ডিবি-১ এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি কাটার মেশিন, ০২টি ধাড়ালো ছুরি, ০১টি সুইস গিয়ার চাকু সহ ০৫জন ডাকাত আটক করেছে।

 

 

১৫/০৮/২০২৫ তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন পৌর-শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় হোটেল খোদোয়া(আবাসিক) আবাসিক হোটেলের ভিতর হইতে ৫ জন ডাকাতকে আটক করা হয়।

 

 

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ
১। জাহের আলী(৬৫), পিতা-মৃত মেহের আলী, মাতা-মৃত নীলিমা খাতুন, ২। মাইন উদ্দিন(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া, মাতা-মৃত হাজেরা খাতুন, ৩। মোঃ কাওসার মিয়া(৩০), পিতা-আব্দুল মান্নান, মাতা-জাহানারা বেগম, ৪। মোঃ আকাশ মিয়া(২৮), পিতা-অলি মিয়া, মাতা-রেহেনা বেগম, সর্ব সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউপি-রামরাইল, ৫। বিল্লাল হোসেন(২৮), পিতা-মৃত ফজলুল হক, মাতা-সালেহা বেগম, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউপি-মজলিশপুর, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

 

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করেন চার্জ অফিসার, জেলা গোয়েন্দা শাখা এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার,

 

এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এসআই(নিঃ)/মোঃ সোহাগ রানা, এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল আজাদ, এসআই(নিঃ)/আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা, জামালপুর এর চৌকশ অভিযানিক দল।উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ