সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ আগস্ট  ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

 

রোববার (১৭ আগস্ট) ইউনিয়নের কুঠুরাকান্দা ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুর ঘাট নামক স্থানে মরদেহটি পাওয়া যায়। নিহত কিশোরের নাম আবদুল জলিল (১৬)। সে চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।

এর আগে, শনিবার দুপুর ১টার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে বন্ধুদের সাথে গোছল করতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে শেরপুর ও জামালপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেনি।

 

 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম। বলেন, বিষয়টি আমরা জেনেছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ