শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া আল আমীন ও আক্কাছ আলী নামে দুই ব্যাক্তির বাড়ী থেকে ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের লোকজন আজগর আলীর ছেলে আল আমীন ও একই গ্রামের আক্কাছ আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা সরকারি চালের সন্ধ্যান পায়।

 

 

পরে বিষয়টি বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় জনসাধারণ। ঘটনার খবর পেয়ে পুলিশের সার্বিক সহায়তায় সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা ঘটনাস্থল থেকে চাল গুলো জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা জানান, চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালের মালিকানা বা ঘটনাস্থলে কোন লোক না পাওয়ায় তাৎক্ষনিক কোন মামলা করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ