রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নালিতাবাড়িতে তিন জুয়ারী গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৯ আগষ্ট ২০২৫ খ্যিস্টাব্দ রোজ মঙ্গলবার শেরপুর নালিতাবাড়ীতে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ আগস্ট রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার কোন্নঘর দুংগারপাড় বাজার ও পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কোন্নঘর গ্রামের মৃত শামসুল হকের পুত্র হযরত আলী (৪৫), পৌরশহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার প্রদীপ কুমার দাসের পুত্র সজিব দাস (২২) ও সন্যাসিভিটা এলাকার ইসমাইল হোসেনের পুত্র সজিব মিয়া (২২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ানএক্সবেট ও একিউ ৯৯৯ নামে অনলাইনভিত্তিক জুয়ার প্লাটফর্মে তারা ফুটবল-ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরত। গ্রেফতারকৃত তিনজনেরই এখানে একাউন্ট আছে।

 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ