✍জয় দাস
জনম কাটছে নিষ্ঠুর তরে ,,
যেবা রহে সর্বক্ষণ লাঞ্ছিত করে ,,
সুধাই নাহি বিদ্রোহ উচ্চস্বরে ,
আস্থা জাগিব একদা বিভুর বরে,
কভু রুদ্ধ শৃঙ্গার বিদ্ধ যেন বক্ষে ,
ছলছল জল সতত তারি চক্ষে ,
ভাগ্য বিধাত্রী করো তবো রক্ষে ,
আমি কোথা থেকে উৎপন্ন তাহা পক্ষে ,
মম অসীম গগনে চেয়ে পানে ,
লাঞ্ছনা কহো বিদ্ধ হয় বিষক্রিয়া বানে,
একদা রাজ্য হচ্ছিল অস্ত্র বিদ্যা প্রদর্শন ,
সেথা ছিলো করিবু অংশগ্রহণ ,
জ্ঞাতার্থে বিদ্যা অস্ত্রের শান সর্ব সমর্পণ ,
গোধূলির রঙের কিরনের মেলা ,
ফুড়িয়ে গেছে দিবসের বেলা,
ভাগ্য বিধাত্রী করে সদাই খেলা ,,
নীল অম্বর পানে চেয়ে আর কতো কভু হইবো অবহেলা,,
যেথা সমুদ্র হয় উত্তাল,,
দৃঢ়ভাবে আঁকড়ে ধরো হাল ,,
তরীতে উঠিল দমকা হাওয়ায় পাল,
আখির বারির জলে ভাসিব আর কতকাল,,
ভ্রমর এসে গান গায় গুনগুনিয়ে ,
খরতপ্ত দুপুরে সোনালী ফসলের মাঠের বার্তা লয়ে,
প্রতিকূলতা মাঝে কম্পিত নাহি তো ভয়ে ,
বিভুর কৃপায় হবে হবে জয় ,,
চিত্তে জুড়ে আগুন জ্বালো,
আধার কেটে আসিবে ফিরে আলো,,
( কলমে: জয়দাস )