রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার শেরপুরের বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফাহিমা উপজেলার চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহতের স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরেনি। এদিকে, দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে তুলতে কোনো এক সময় বিলের মাঝখানে গর্তে পড়ে যায় তারা এবং বেশি পানি থাকায় ডুবে মারা যায়। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ