শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মানুষ জামায়াতকে দেশের দায়িত্ব দেওয়ার জন্য পাগল পারা : জামায়াত নেতা

মোছা. পারভীন আক্তার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ,জামালপুর।

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ওয়ার্ড সেক্রেটারি ও সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০ শে আগষ্ট শনিবার বিকাল সাড়ে তিনটায় দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

 

 

এতে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ জামালপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. মাওলানা নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক জাকিউল ইসলাম,

 

 

সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী আতিকুর রহমান সহ অনেকেই। সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে আগত দায়িত্বশীলেরা বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকেই প্রথম হবো। এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. মাওলানা নাজমুল হক সাঈদী বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামী কে দেশের দায়িত্ব দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে।

 

দেশের মানুষ যদি জামায়াতে ইসলামী কে দায়িত্ব দিতে পাগল পারা হয় তাহলে আমরা তাদের সিদ্ধান্ত কে অবজ্ঞা করবো কেন? আরো বলেন আমরা দেশের দায়িত্ব পেলে এই প্রশাসন দিয়েই যদি দেশ চালাই তাহলে আমরা প্রশাসনকে ভালো বানিয়ে তারপর তাদেরকে দিয়েই দেশ চালাবো, দুর্নীতি ও ঘুষ প্রতিরোধে প্রয়োজনে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে।

 

সর্বশেষ জামায়তের উপজেলা আমিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ