রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৮২ বস্তা সরকারী চাউল সহ আটক ২

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  সোমবার জামালপুর জেলার  মেলান্দহ উপজেলায়  খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৮২ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল, রবিবার সন্ধ্যা ৬টার দিকে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার আফজালের ছেলে বাউল সুজন (৩৫) ও একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মুকুল মিয়া (৫৫)।

 

 

জানা গেছে, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্দুল মান্নান ও আমেজ মিয়ার বাড়িতে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ও সিলবিহীন সরকারি চালের বস্তার সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল উদ্ধার করে। এ সময় মুকুল ও সুজন নামের দুই ব্যক্তি চালের বস্তাগুলো ছাড়িয়ে নিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান  খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল ও দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তাগুলোতে প্রায় তিন হাজার ২০০ কেজির মত চাল হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ