রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের শিবচরে পাওনা ৪০ টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরের শিবচরে চায়ের দোকানের পাওনা ৪০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার দুপুরে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মুজাফর মৃধা (৬০), মালেক মৃধা (৫০), হাবিব সরকার (৩৬), বেলায়েত সরকার (৩৫), বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইদিন আগে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারের চা দোকানী হাবিব সরকারের কাছ থেকে ৪০ টাকা বাকি নেন প্রতিবেশি মালেক মৃধা। শনিবার দুপুরে মালেক মৃধার কাছে পাওনা ৪০ টাকা চান চা দোকানী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মালেক। পরে হাবিব ও মালেকের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মালেক মৃধার লোকজন চা দোকানীর উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৭ জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ