রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়া উপজেলা প্রতিনিধি, মোঃ তরিকুল ইসলাম শুভ

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়া অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিকুর রহমান সহকারী কমিশনার (ভূমি) মো.কৌশিক আহম্মেদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ড.ফাতেমা হেরেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তরিকুল ইসলাম,

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন কলাপাড়া পৌর শাখার সভাপতি এড. জেড এম কাওছার এবং বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে নগদ অর্থ এবং উপহার তুলে দেন অতিথিরা।

 

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ