বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

রওনক আহমেদ (রিশাদ)
স্টাফ রিপোর্টার
পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবীর ঘটনায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), ২। মোছাঃ সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), ৩। মোঃ মুক্তাজুল সরকার (৩৪), ৪। মোঃ মারুফ হাসান (২৫), ৫। নূর মোহাম্মদ (৩৫) ও ৬। মোঃ মাহমুদ হাসান (২৬)।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকানের মধ্যে থেকে ভিকটিম শাহান আলী (৫০) কে রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন জোরপূর্বক একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়।
ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হতে অজ্ঞাতনামা দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে একইদিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় একটি মোবাইল নম্বর হতে ভিকটিম শাহান আলীর পুত্রবধুর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লক্ষ টাকা দাবী করা হয়। দাবীকৃত মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) ভিকটিম শাহান আলীর ভাগ্নে মোঃ সোহেল রানার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ভিকটিমের অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ।
পরবর্তীতে গতকাল শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মোঃ রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অপহরণের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ