সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

গাজীপুরে সিরামিকস কারখানায় আগুন: দগ্ধ ৬

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সাইনপুকুর সিরামিকস ফ্যাক্টরিতে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাতে এ অগ্নিকা- ঘটে। শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

দগ্ধরা হলেন মো. মোহাম্মদ রাহাত (৩২), আবু রায়হান (৩২), রেজাউল (৫৫), রুপম (২৫), তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে গাজীপুর থেকে ছয়জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে রুপম ৬ শতাংশ, রেজাউল ২ শতাংশ, তানভীর ১৬ শতাংশ, ফারুক ২১ শতাংশ, আবু রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবারই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

সাইনপুকুর সিরামিক কোম্পানির প্রতিনিধি মো. আল মামুন বলেন, আহতরা সবাই গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং কর্মচারী। তারা কেউ আমাদের কোম্পানির কর্মচারী নন। তারা মজুরিতে গ্যাস সিলিন্ডার রিপেয়ারিংয়ের কাজ করেন। গত শুক্রবার রাত ৯টার দিকে আমাদের কোম্পানির ভেতর গ্যাস সিলিন্ডার রিপেয়ারিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে তা থেকে শট সার্কিট হয়ে দগ্ধ হন তারা। পরে আমরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলমান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ