শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে আরাফাত রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার জামালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ আগষ্ট বুধবার বিকালে জামালপুর শহরে মনিরাজপুর বট তলা মোড়ে জেলা যুবদলের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের সদস্য-সচিব মোঃ সোহেল রানা খান , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, জামালপুর জেলা ট্রাক মালিক সমতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, জেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম (শফিক), জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হোসেন মানিক সহ প্রমূখ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন জনি, ইমরান কায়সার, মাসুম মোল্লা,মোঃ নূর ইসলাম (কালা),মোঃ সাইফল ইসলাম,সাবেক ছাত্র দলের যুগ্ম সম্পাদক হেদায়েত উল্লাহ রাব্বি, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আরমান,সাবেক যুগ্ন সম্পাদক সৈকত সালমান সহ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ