রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন

মোছা. পারভীন আক্তার, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। শনিবার ০৯ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশির, কোষাধ্যক্ষ হাসান আলী, এহসানুল হক সাজিদ, পারভীন আক্তার,সুমন মিয়া,সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া,শফিকুল ইসলাম , আ.আলিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ