রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর  ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে  ৫ আগষ্ট জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা করেছে জামালপুর শহর বিএনপি। ৫ আগস্ট, মঙ্গলবার জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ সমাবেশের আয়োজন করে।

 

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

 

সমাবেশ শেষে বের হয় এক বিজয় শোভাযাত্রা। জামালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেটপাড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। বিজয় সমাবেশ ও শোভাযাত্রায় শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ