বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে জুলাই গণ অভ্যুথানের বর্ষপূর্তি উদযাপনে জামায়াতে ইসলামীর গণমিছিল

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর জেলার ইসলামপুরে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ আগস্ট, মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম মাঠ থেকে গণ মিছিল বের হয়। গণমিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষের সন্ধ্যায় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী কোন বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয়ার।

জনগণের ম্যান্ডেট পেলে আমরা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করব। জামায়াতে ইসলামী আগামীতে ইসলামী ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়।

 

তিনি আরো বলেন, যেখানে মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বা অন্য কোন ধর্মের মানুষের মধ্যে থাকবে না কোন বৈষম্য। জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

এতে জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মু. রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারী আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর আমীর মু. মাছুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি এহছানুল বারী আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ