রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

টাঙ্গাইলে মসজিদের ইমামসহ তিনজন হামলার শিকার, স্থানীয়দের উদ্বেগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে তুচ্ছ ঘটনার জেরে সংঘটিত এক হামলা। এতে মসজিদের ইমাম মোবারক হোসেন, তার স্ত্রী এবং স্থানীয় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার শিকার মোবারক হুজুর স্থানীয় একটি মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন এবং পাশাপাশি একটি মাদ্রাসার সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মোবারক হুজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একাধারে একজন ধর্মীয় নেতা ও শিক্ষাবিদকে এমন নৃশংস হামলা সমাজে নৈতিক অবক্ষয়ের এক করুণ চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ