বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

বরিশাল জেলা প্রতিনিধি, মোঃ আল মামুন

সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে ফের সড়ক দুর্ঘটনা ঘটেছে।  সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন-মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাস্টার) মারা গেছেন।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম।

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ও নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি।

জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেলযোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে অন্তরা পরিবহণ এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান, বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়েছে। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গত ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়।

 

  • বরিশাল জেলা প্রতিনিধি
  • মোঃ আল মামুন
  • পায়রা টিভি

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ