বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগীতে ইউপি সদস্য সুমন রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা আটক ২

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য সুমন কুমার রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা। করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করেছে বেতাগী থানার পুলিশ।
(২১ জানুয়ারি) দুপুর দেরটার দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কুমড়াখালী বাজারে খলিলের চায়ের দোকানে সুমন রায় কলা কিনতে আসে এসময় জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করিম এর ছেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু ছালেহ ও কুমড়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুব্রত রায়ের ভাইয়ের ছেলে শুভ রায়সহ ৭/৮ জনে মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সুমন রায়কে
এর পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানায়, রাজনীতি ও নির্বাচনের পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে।
সুমন রায়ের অবস্থা বর্তমানে আশঙ্কাজন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান,ঘটনা শোনার সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি এবং করিম ও শুভ রায় নামে দুজনকে আটক করা হয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সে যেই দলেরই লোক হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না।মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ