বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে গণমাধ্যমকর্মীদের উপর বরখাস্তকৃত এসপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ১২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার

নাটোর আদালতে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে সাংবাদিক কাউছার হাবীব বাদি হয়ে নাটোর সদর থানায় অভিযোগটি দায়ের করেন। এসময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন।

 

 

পরে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারন ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালান।

 

এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক সহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারীদেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় নাটোরের তিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

  • সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ